কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম এবার মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের যে দেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘মুরাসু’, যখন যেখানে আঘাত হানতে পারে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম এবার মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের যে দেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ধেয়ে আসছে আরেক ঘূর্ণিঝড় ‘মুরাসু’, যখন যেখানে আঘাত হানতে পারে সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়াদের রাস্তায় পেলে গ্রেপ্তার করা হবে : ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী
জীবনযাপন

এবার মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের যে দেশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে


এবার মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের যে দেশ

এবার মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত মানামা সংলাপ সম্মেলনে তিনি বলেন, ‘মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি মূল্যায়নে বর্তমানে আলোচনা চলছে।’

গত আগস্টে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই প্রতিরক্ষা জোট গঠন করে। জোটের চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশ আক্রান্ত হলে সেটিকে অন্য সদস্য দেশগুলোর ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরব আঞ্চলিক সমর্থন জোরদারের চেষ্টা করছে। চলতি মাসে হুথিদের একটি বড় ধরনের হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর দুই সপ্তাহের জন্য বন্ধ রাখতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনবিরোধী জোট দাবি করে, মক্কা ও মদিনা অঞ্চলের আকাশে হুথিদের পাঠানো কয়েকটি ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা করতে আন্তর্জাতিক সমর্থনও বাড়ছে। চলতি মাসের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আকস্মিক সফরে রিয়াদে যান। সে সময় তিনি জানান, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা হুথিদের হামলা থেকে সুরক্ষায় ফরাসি সেনা মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া গত অক্টোবরে সৌদি আরবকে হুথিদের হামলা মোকাবিলায় সহায়তা করতে যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। তথ্যসূত্র: মিডল  ইস্ট আই



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।