কুমিল্লা, রবিবার, ১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি মিরপুরে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড পেলেন এক ভোট! আর সেটি দিলেন লিওনেল মেসি হেবা দলিল কী, দানের সঙ্গে পার্থক্য কোথায়? সৌদির বিভিন্ন অঞ্চলে ‘রেড অ্যান্ড অরেঞ্জ অ্যালার্ট’ জারি মিরপুরে দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন অভিনেতা শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা
জীবনযাপন

১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম

১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম

এমটিনিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেয়া হবে এর নিবন্ধন। তবে বর্তমানে চলাচলরত রিকশা মালিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত চলবে।

রোববার (০১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকায় স্বল্প গতির ব্যাটারিচালিত ই-রিকশার চলাচলে বিধিমালা প্রণয়ন করেছে সরকার। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যে কোনো এক বা একাধিক সিটি থেকে পাঁচটি ই-রিকশার নিবন্ধন করা যাবে। 

নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটির স্পিডোমিটার স্থাপন করতে হবে। এটির অনুমোদিত গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটারের বেশি হবে না বলেও জানান তিনি।

শাহে আলম বলেন, স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল স্থানে সর্বোচ্চ গতিসীমা হবে প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটার। প্রতিটিতে ইকোনোমিক লাইফ টাইম হবে নিবন্ধনের থেকে ১২ বছর পর্যন্ত। সোমবার থেকে ১৩টি সিটি এলাকায় নিবন্ধন কাজ শুরু হবে, পর্যায়ক্রমে এর কার্যক্রম চলবে।

 তিনি বলেন, বর্তমানে চলাচলরত রিকশাগুলো এখনই বন্ধ করা হবে না। তবে ই-রিকশার ব্যাটারি চার্জিং স্টেশন থেকেই করতে হবে। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ই-রিকশার ব্যাটারি ভাঙা যাবে না বলেও জানান শাহে আলম। 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, দুই জন যাত্রী ক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফ্রি-৮০০০ এবং নবায়ন ফি বাৎসরিক ৪০০০ টাকা। চারজন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ই-রিকশার এককালীন নিববন্ধা ফি ১০,০০০ টাকা এবং বাৎসরিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে জোনভিত্তিক চলাচল, রুট নির্ধারণ এবং ই-রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।