কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা আজ আবার তেলের দামে বড় পতন এবার উল্টোপথে স্বর্ণের বাজার সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি বিব্রতকর পাঁচটি রেকর্ডে নাম লেখাল টাইগাররা আজ আবার তেলের দামে বড় পতন এবার উল্টোপথে স্বর্ণের বাজার সাবধান, যে ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা! ৪টি বিষয়ে সতর্ক থাকুন কিউআর কোড স্ক্যান করার আগে চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? পোশাকশ্রমিকদের মালিকপক্ষ কত টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে? নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ৪ উন্মুক্ত করল শাওমি
জীবনযাপন

আজ থেকে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


আজ থেকে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ

আজ থেকে বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ

এমটিনিউজ ডেস্ক : তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) শুরু হওয়া এ আবেদনপ্রক্রিয়া চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে বিতরণ করা হবে। অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ওই কার্যক্রমে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

জেলাভিত্তিক আবেদনের মধ্যে নেত্রকোণা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়ে। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়।

বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের লক্ষ্য।

ঋণ প্রদানের বাছাইপ্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, উদ্যোক্তারা যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি থাকবে। ব্যাংকারদের পাশাপাশি বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরাও ওই কমিটিতে থাকবেন। কমিটির সুপারিশের ভিত্তিতে উদ্যোক্তা নির্বাচন করে অর্থায়ন করা হবে।

কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করা হয়। বিস্তারিত নীতিমালা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal-এ পাওয়া যাবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।