কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত
জীবনযাপন

এবার যে নতুন নিয়ম মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে, প্রজ্ঞাপন জারি

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


এবার যে নতুন নিয়ম মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে, প্রজ্ঞাপন জারি

 এবার যে নতুন নিয়ম মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে, প্রজ্ঞাপন জারি

এমটিনিউজ ডেস্ক : মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

রোববার (১ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত ২৮ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে কর্তৃপক্ষ।

এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন চিহ্ন একাধিক মাপের (দৈর্ঘ্য ও প্রস্থ) বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটের ওপর প্রদর্শনের অনুমতি দিতে পারবে বিআরটিএ।

নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশে ফাঁকা জায়গা, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং দ্বিতীয় লাইনের সংখ্যাগুলোর মধ্যে হাইফেনের দৈর্ঘ্য নির্ধারণের ক্ষমতাও দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।