কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত
জীবনযাপন

কখন থেকে শিক্ষকরা অক্টোবরের বেতন-ভাতা পাবেন, জানা গেল অবশেষে

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


কখন থেকে শিক্ষকরা অক্টোবরের বেতন-ভাতা পাবেন, জানা গেল অবশেষে

কখন থেকে শিক্ষকরা অক্টোবরের বেতন-ভাতা পাবেন, জানা গেল অবশেষে

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতনের তথ্য অ্যাকাউন্টেন্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার পর অথবা আগামীকাল মঙ্গলবার থেকে তারা বেতন পেতে শুরু করবেন।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীরা আগামীকাল মঙ্গলবারের মধ্যে অক্টোবর মাসের বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, প্রতি মাসে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন প্রক্রিয়া চালু করেছে। এর মাধ্যমে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বাড়ছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।