কুমিল্লা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 days আগে


নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ

এমটিনিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে নোটিশে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহদপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, ‘সম্প্রতি ঢাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ করে আপত্তিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বক্তব্যের একাংশে তাকে বলতে শোনা যায়, ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে… জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

এতে বলা হয়, ‘বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এর ফলে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে আরও বলা হয়, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় বর্ণিত মানহানির অপরাধের পর্যায়ে পড়ে। নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে নোটিশে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।