কুমিল্লা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শেখ হাসিনা কি সত্যিই ডিসেম্বরে ফিরতে চান? যা জানাল বিবিসি বাংলার প্রতিবেদন রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল, পুলিশের ওপর ককটেল হামলা নাহিদ ইসলামকে আইনি নোটিশ মাস্টার্স পাশ করেও চালান রিকশা, লাখো মানুষের কাছে পরিচিত কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন নতুন করে ভারতের নাগরিক-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এসবিএসি ব্যাংক, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি সুলতান’স ডাইনে, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
জীবনযাপন

রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ হয়ে গেছে মেট্রোরেল স্টেশন

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 days আগে


রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ হয়ে গেছে মেট্রোরেল স্টেশন

রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, বন্ধ হয়ে গেছে মেট্রোরেল স্টেশন

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর মিরপুর-১১ তে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফের সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকরাও পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। দুইপক্ষের পালটাপালটি ধাওয়া চলমান রয়েছে। 

শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের মুখে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে চরম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং শ্রমিকরা কাজ বন্ধ করে বের হয়ে যাওয়ায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক। সোমবার বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে এক হাজার ৪৫৫টি খোলা ছিল। সোমবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকার মোট ৬৭৯টি কারখানা শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ রয়েছে।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, মিরপুর, গাজীপুর, ময়মনসিংহ, সাভার, আশুলিয়া, জিরানী বাজার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মোট দুই হাজার ১৩৪টি কারখানার মধ্যে এক হাজার ৪৫৫টি কারখানা খোলা ছিল। ৬৭৯টি কারখানার শ্রমিকরা কাজে অংশ না নিয়ে চলে যাওয়ায় উৎপাদন বন্ধ ছিল।

মিরপুরের মোট ৩২০টি কারখানার মধ্যে ৫৫টি কারখানা থেকে শ্রমিকরা বের হয়ে যান। কাজ না করে চলে যাওয়া শ্রমিকের সংখ্যা ৫৩ হাজার ৮৪০ জন।

গাজীপুর এবং ময়মনসিংহ এলাকার ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টি কারখানা বন্ধ ছিল। সাভার-আশুলিয়া এবং জিরানী শিল্পাঞ্চলে ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টি কারখানার সাত লাখ ৪৩ হাজার শ্রমিক কাজ বন্ধ রাখেন। নারায়াণগঞ্জে ১৯৯টি কারখানার মধ্যে ৯টি কারখানা থেকে শ্রমিক বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রামে এলাকায় ৩৪০টি কারখানা থাকলেও সেখানে কোনো শ্রমিক অসন্তোষ বা কাজ বন্ধের ঘটনা ঘটেনি। শিল্পাঞ্চলগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।