ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায়

ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায়

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন টিভিতে হঠাৎ করেই প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার উপায়। যদি কোনো পারমাণবিক হামলা হয় তাহলে কী করতে হবে এ ব্যাপারে দেওয়া হচ্ছে পাঁচটি নির্দেশনা।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এসব নির্দেশনা প্রচার করা হচ্ছে। এগুলো হলো—
১। বিস্ফোরণের দিকে তাকানো থেকে বিরত থাকুন
দেশটির নাগরিকদের বলা হয়েছে পারমাণবিক হামলা হলে যে বিস্ফোরণ হবে সেটিতে যেন কেউ সরাসরি না তাকান। হামলা হলে তাৎক্ষণিকভাবে শক্ত কোনো কিছুর ভেতরে আশ্রয় নিতে হবে। নিচের দিকে মুখ করে শুয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত বিস্ফোরণের তরঙ্গ পার না হয়।
২। বিস্ফোরণের পর নিকটস্থ কোনো ভবনে প্রবেশ করুন
যখন বিস্ফোরণের তরঙ্গ চলে যাবে তখন সবাইকে নিকটস্থ ভবনে প্রবেশ করতে হবে এবং জানালা এবং বাইরের দেওয়াল থেকে দূরে থাকতে হবে। বিস্ফোরণের পর বাইরে থাকা এবং এটির কোনো ছবি তোলা যাবে না। গাড়িকে কোনো আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা যাবে না।
৩। তেষস্ক্রিয় কণা দূর করতে শরীরের বাহ্যিক অংশ ধুয়ে ফেলুন
যদি কারও শরীরে পারমাণবিক বোমার তেষষ্ক্রিয় কণা লাগে তাহলে কুসুম গরম পানি ও সাবান দিয়ে তা ধুয়ে ফেলতে হবে এবং কন্ডিশনার ছাড়া সাধারণ শ্যাম্পু ব্যবহার করতে হবে। যদি গোসল করা সম্ভব না হয় তাহলে মুখ, হাত এবং শরীরের খোলা স্থানগুলো পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
৪। অন্তত ২৪ ঘণ্টার জন্য কোনো আশ্রয়স্থলে থাকুন
বোমা হামলার পর অন্তত ২৪ ঘণ্টা কোনো আশ্রয়স্থলে অবস্থান করতে সতর্কতা দেওয়া হয়েছে এই নির্দেশনায়। আর যদি পারমাণবিক হামলা হয় তাহলে শুধুমাত্র বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার খেতে হবে।
৫। সরে যাওয়ার আগে অফিসিয়াল নির্দেশনা মানতে হবে।
২৪ ঘণ্টা পার হলেই সবকিছু নিরাপদ হয়ে যাবে এমনটি ভেবে নিজে থেকে বের হওয়া যাবে না। বের হওয়ার আগে অবশ্যই অফিসিয়াল নির্দেশনা মানতে হবে। তবে কোনো ভবনে যদি আগুন লাগা বা ধসে পড়ার শঙ্কা থাকে তাহলে অন্য কোনো ভবনে চলে যেতে হবে। সূত্র: এনডিটিভি
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।