কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল যারা পাবেন আর যারা পাবেন না টানা ৩ দিনের ছুটি ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায় আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল যারা পাবেন আর যারা পাবেন না টানা ৩ দিনের ছুটি ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায় আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা
জীবনযাপন

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশের তৈরি পোশাক খাতের সাম্প্রতিক আন্দোলন ও দেশের অভ্যন্তরীণ সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে ঢাকার সাথে একটি ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতেরমুখী’ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়েছে নয়াদিল্লি। অন্যদিকে, বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিজিবি মোতায়েন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দিল্লি সরকারের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা জানান।

ভারতের প্রতিক্রিয়া ও দ্বিপাক্ষিক সম্পর্ক

সংবাদ সম্মেলনে জয়সোয়াল বলেছেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি অনুসরণ করছি। সেখানে নানা পরিবর্তন বা ঘটনা ঘটছে এবং আমরা তা পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, গঠনমূলক এবং সমুখপানে এগিয়ে যাওয়ার মতো সম্পর্ক গড়ে তুলতে কাজ করতে চাই।’

সীমান্তবর্তী নদ-নদী এবং গঙ্গা পানি চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, যৌথ নদী কমিশনের (জেআরসি) মতো বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমস্ত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনা এগোবে। এছাড়া বাংলাদেশের তৎকালীন শীর্ষ নেতৃত্বকে ভারতে সফরের জন্য আগে থেকে দেয়া আমন্ত্রণ বহাল রয়েছে উল্লেখ করে তিনি জানান, কোনো নতুন অগ্রগতি হলে তা পরবর্তীকালে জানানো হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।