কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব পোশাকশিল্পের মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক শেষ, এলো কী সিদ্ধান্ত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে যে যোগ্যতা বাধ্যতামূলক করল শিক্ষা মন্ত্রণালয় মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব পোশাকশিল্পের মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক শেষ, এলো কী সিদ্ধান্ত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির শফিকুর রহমান
জীবনযাপন

নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান, পুলিশের ওপর হামলা, ১৪টি মোটরসাইকেল জব্দ

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান, পুলিশের ওপর হামলা, ১৪টি মোটরসাইকেল জব্দ

নিষিদ্ধ আ.লীগের গোপন বৈঠকে অভিযান, পুলিশের ওপর হামলা, ১৪টি মোটরসাইকেল জব্দ

এমটিনিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাইওয়ে-সংলগ্ন উলুবুনিয়া বওনাঘোনা এলাকার কামাল চেয়ারম্যানের মাছের প্রজেক্টে এ অভিযান চালানো হয়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন, ইমতিয়াজ আহম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিহাস উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলহত্যা দিবস পালনের আড়ালে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী সেখানে সমবেত হয়েছেন। সেখানে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশে গোপন বৈঠক চলছিল। 

পুলিশ জানায়, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীদের একটি অংশ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে পুলিশ পুরো এলাকা ঘেরাও করে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার এবং ১৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।