কুমিল্লা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু ফের আসছে লম্বা ছুটি ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২৯ দিন হবে ২০২৭ সালের সরকারি ছুটি, যত দিন মিলবে দুই ঈদে ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি, তছনছ রেকর্ডবুক জয় বাংলা স্লোগান দিয়ে ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি, ছড়িয়ে পড়ে আতঙ্ক পোশাকশ্রমিকদের পক্ষে এ পর্যন্ত তিন ধাপে ন্যূনতম বেতনের প্রস্তাব, মালিকপক্ষের প্রস্তাব যত
জীবনযাপন

ফের আলোচনায় পরীমনি, দিলেন এক ‘রহস্যময়’ বার্তা

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


ফের আলোচনায় পরীমনি, দিলেন এক ‘রহস্যময়’ বার্তা

ফের আলোচনায় পরীমনি, দিলেন এক ‘রহস্যময়’ বার্তা

বিনোদন ডেস্ক : ফের আলোচনার কেন্দ্রে পরীমনি। না, এবারও সিনেমা নয়, ভিন্ন কারণে। পাঁচ বছর আগের এক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করে জামিনের জন্য আদালতে গেছেন অভিনেত্রী।

তবে আদালতে যাওয়ার আগে ফেসবুকে দিয়েছেন একটি রহস্যময় বার্তা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘স্বপ্নজাল’ অভিনেত্রী লিখেছেন, ‘যে মধুতে মরে, তারে বিষ দিতে নেই’।

এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির খবর প্রকাশ্যে আসার পর অনেকেই বিষয়টির সমালোচনা করছেন। কিছুদিন পরপর পরীমনিকে এসব পরিস্থিতিতে পড়তে হয়, তা নিয়েও আক্ষেপ করছেন কেউ কেউ।

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২১ সালে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। বুধবার (৪ নভেম্বর) মামলার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তাতে হাজিরা দেননি পরীমনি। তার আইনজীবী সময়ের আবেদন করলে আদালত বা আমলে নেয়নি, বরং গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ওইদিন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

এদিকে অভিনয়ে সম্প্রতি পরীমনি কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া ‘ফারজানা’ নামের একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাজও অনেকখানি সেরেছেন অভিনেত্রী; সেটির নির্মাণে রয়েছেন তারেক রহমান।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।