কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম

ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ল স্বর্ণের দাম

এমটিনিউজ ডেস্ক : বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারের স্বর্ণের দামে পড়েছে। সবশেষ ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এ দাম কার্যকর হবে। এরআগে, সোমবার (২ নভেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সমন্বিত সেই দামেই আজ বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩২ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, ৬৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।