কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

জ্বালানি তেলের দাম আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


জ্বালানি তেলের দাম আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন

জ্বালানি তেলের দাম আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা এবং উত্তেজনা কমার সম্ভাবনায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে। গত আগস্টের পর এই প্রথম দাম এ পর্যায়ে পৌঁছাল। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল প্রথম সেশনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৭০ ডলারে নেমে যায়, যা গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন। 

তবে পরে দাম কিছুটা ঘুরে দাঁড়ায়। মঙ্গলবার সকাল ৭টা ৫৯ মিনিট (গ্রিনিচ মান সময়) ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৯০ দশমিক ৯৯ ডলারে লেনদেন হচ্ছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২০ ডলারে নেমে আসে। 

এর আগে সোমবার (৯ নভেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। মঙ্গলবারও দরপতনের ধারা অব্যাহত থাকে।

বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের পরিবর্তন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে থাকছে ওয়াশিংটন। আঞ্চলিক কয়েকটি দেশের নেতাদের আহ্বানের পর তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্পের এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত এবং জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওপর চাপ তৈরি হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘বাজার এখনো ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকেই বেশি গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ইরান ইস্যুতে ট্রাম্পের বক্তব্যে এই নমনীয়তা দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালির আশপাশে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা এখনো ঘটছে। তবে পরিস্থিতি এমনভাবে বাড়েনি, যাতে বাজারে নতুন করে ঝুঁকির কারণে তেলের দাম বাড়তি হারে বেড়ে যায়।’

এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, ব্যাপক রফতানি বাধা সত্ত্বেও অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকসহ ওপেকভুক্ত দেশগুলোর তেলের  উৎপাদন বেড়েছে।  সূত্র: রয়টার্স



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।