কুমিল্লা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বিএনপির দলীয় কার্যালয়ে আগুন র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ, ১১৫ ধাপ এগিয়েছেন যে টাইগার ব্যাটার আপনার কাছে আছে কী এই পুরোনো iPhone, তাহলে যা জানা অতি জরুরী আবারও আসছে দীর্ঘ ছুটি মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বিএনপির দলীয় কার্যালয়ে আগুন র‌্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ প্রকাশ, ১১৫ ধাপ এগিয়েছেন যে টাইগার ব্যাটার আপনার কাছে আছে কী এই পুরোনো iPhone, তাহলে যা জানা অতি জরুরী আবারও আসছে দীর্ঘ ছুটি মোস্তাফিজ সহ যারা নাম লেখালেন এবারের আইপিএলে দাম বাড়ল ডলারের তেলের দাম কমায় স্বর্ণের দাম নিয়ে যে ভবিষ্যদ্বাণী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জীবনযাপন

বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

ইডিটর | প্রকাশিত হয়েছে 12 minutes আগে


বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

এমটিনিউজ ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

জানা যায়, কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় রাতের অন্ধকারে আগুন লাগার পর ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক আগুন দেখতে পান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন জানান, রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। সড়কের পাশে হওয়ায় একজন অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় আওয়ামী লীগের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত।

কাজী সাখাওয়াত আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলেও ২০১৮ সালে তাদের এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী জানান, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।