কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস
জীবনযাপন

রাজধানীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


রাজধানীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীতে বাসচাপায় দুই নারীর মৃত্যু

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বত সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে ‘চাঁদনী ট্রাভেলস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বাসচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।