কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর ছয় মাস বাড়ল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ এইমাত্র পাওয়া : ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা চালানো হয়েছে : ড. ইউনূস
জীবনযাপন

শেখ হাসিনা কী আপিল করতে পারবেন, যা জানা গেল

ইডিটর | প্রকাশিত হয়েছে 2 weeks আগে


শেখ হাসিনা কী আপিল করতে পারবেন, যা জানা গেল

শেখ হাসিনা কী আপিল করতে পারবেন, যা জানা গেল

এমটিনিউজ ডেস্ক : নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিল করার আইনগত সুযোগ পাবেন না- এ বিষয়টি আবুল কালাম আজাদের মামলার রায়েই স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল দায়েরের সম্ভাবনা নিয়ে এ কথা জানান তিনি।

বিলম্বিত আপিলের বিষয়ে অতীতের বিচারিক নজির তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, আইন সবার জন্য সমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তি নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছিলেন। একই সঙ্গে তিনি ট্রাইব্যুনালের আদেশের কার্যকারিতা স্থগিত চেয়েছিলেন। ওই ক্ষেত্রে আপিল বিভাগ বিলম্ব মওকুফের (ডিলে কনডোনেশন) বিষয়টি বিবেচনা করেছিলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর নির্ধারিত সময়সীমা অতিক্রম করে আপিল দায়েরের ক্ষেত্রে কী ধরনের আইনগত পরিণতি হতে পারে- তার উল্লেখযোগ্য দৃষ্টান্ত আবুল কালাম আজাদের মামলা। ওই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হলেও বিলম্বের পক্ষে উপস্থাপিত যুক্তি আদালত গ্রহণ করেননি।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিলের ক্ষেত্রে আইন ও নির্ধারিত সময়সীমা অত্যন্ত স্পষ্ট। সময়সীমা অতিক্রমের পর আপিল দায়েরের বিষয়টি আদালতের বিবেচনার ওপর নির্ভরশীল হলেও অতীতের বিচারিক নজিরে এর আইনগত পরিণতি প্রতিফলিত হয়েছে।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে কোন আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমার নয়। তিনি কেবল আইনগত অবস্থান তুলে ধরতে পারেন।

তিনি বলেন, শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি। বর্তমানে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। তিনি যদি আইনের মুখোমুখি হতে চান, তাহলে দেশে ফিরে আইনের কাছে আত্মসমর্পণ করতে পারেন। তবে সে ক্ষেত্রে তাকে প্রচলিত আইন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইনের বিধান সুস্পষ্ট।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে এরই মধ্যে যারা আইনি ব্যাখ্যা দিয়েছেন, তারা কেউই আইনের অপব্যাখ্যা করেননি। সবাই আইনগত অবস্থান থেকেই বক্তব্য দিয়েছেন।

তিনি বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনও এ বিষয়ে বক্তব্য দিয়েছে। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।