কুমিল্লা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে যে দেশে কর্মী পাঠানোর উদ্যোগ পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার এবার দেওয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত আসলেই কী হয় রাতে পাকা কলা খেলে? সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে যে দেশে কর্মী পাঠানোর উদ্যোগ পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার এবার দেওয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত আসলেই কী হয় রাতে পাকা কলা খেলে? সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন
জীবনযাপন

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত

শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে। পাশাপাশি দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে বলে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যাকচ্যানেলে এসব শর্ত দিয়েছে ভারত। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তবে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এর আগে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্যেই বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান রণধীর জয়সওয়াল।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।