কুমিল্লা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে যে দেশে কর্মী পাঠানোর উদ্যোগ পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার এবার দেওয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত আসলেই কী হয় রাতে পাকা কলা খেলে? সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন গুঞ্জন সত্যি হলো, আর্জেন্টিনায় খেলতে ফিরছেন লিওনেল মেসি সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে যে দেশে কর্মী পাঠানোর উদ্যোগ পোশাক শ্রমিকদের জন্য এক বড় সুখবর, এবার যে উদ্যোগ নিল সরকার এবার দেওয়া হবে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান, আবেদন করতে পারবেন প্রবাসীরাও শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগও ব্যর্থ? যা জানাল ভারত আসলেই কী হয় রাতে পাকা কলা খেলে? সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর ব্রেকিং নিউজ : ট্রেনে আগুন
জীবনযাপন

সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 hours আগে


সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর

সংঘর্ষের সময় বিএনপির কার্যালয় ভাঙচুর

এমটিনিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়ক বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দুইজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।

আজ বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়ক বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানি দিলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।