কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

মোহামেদ সালাহ এখন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


মোহামেদ সালাহ এখন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

মোহামেদ সালাহ এখন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা

স্পোর্টস ডেস্ক : মিশরের ইতিহাসের সেরা খেলোয়াড় মোহামেদ সালাহ। এবার তিনি বনে গেছেন মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও। শুক্রবার আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইকে ৫–০ গোলে হারিয়েছে মিশর। ম্যাচে জোড়া গোল করেছেন ৩৪ বছর বয়সী এই লিভারপুলের সাবেক ফরোয়ার্ড।

৮৪ মিনিটে প্রথম গোল করেন তিনি। ছুঁয়ে ফেলেন সদ্য সাবেক হওয়া কোচ হোসাম হাসানের রেকর্ড। এরপর ইনজুরি সময়ে পানেনকা কায়দায় পেনাল্টি থেকে করেন নিজের ৭০তম গোল। এই গোলেই রেকর্ড গড়েন তিনি।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত খেলেছেন ১২৩ ম্যাচ। সবশেষ ম্যাচে ছুঁয়ে ফেললেন মিশরের রেকর্ডটি।

সালাহ বর্তমানে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে খেলছেন। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে ৯ গোল করেছেন সালাহ। তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি। ২০১৪–১৫ মৌসুম থেকে রেকর্ড রাখা শুরুর পর এমন কীর্তি আর কারও নেই।

লিভারপুলে নয় বছরের ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সালাহ। তার গোল ১৯১টি। প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদানও তার, ২৭৭টি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।