কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

বাংলাদেশের জন্য তুরস্ক সবকিছু করতে প্রস্তুত : এরদোয়ান

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


বাংলাদেশের জন্য তুরস্ক সবকিছু করতে প্রস্তুত : এরদোয়ান

বাংলাদেশের জন্য তুরস্ক সবকিছু করতে প্রস্তুত : এরদোয়ান

এমটিনিউজ ডেস্ক : বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার সবটুকু কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, বাংলাদেশের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত। এ জন্য প্রধানমন্ত্রীকে শুধু প্রয়োজন অনুযায়ী তাকে আহ্বান জানাতে হবে।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) চলাকালে গত ১০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন এরদোয়ান।

রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি বাংলাদেশের মানুষের নেতা। এর বাইরে আপনি আমার মূল্যবান ভাই। আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার এবং তুরস্কের সক্ষমতায় যা রয়েছে, বাংলাদেশের জন্য আমি তা করব। আপনি শুধু আমাকে আহ্বান জানাবেন কোথায় কী করতে হবে।’

হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর সংখ্যা তিন থেকে চারটি কিংবা কিছু বেশি হতে পারে। বহুপক্ষীয় সম্মেলনে আয়োজক দেশের প্রেসিডেন্টের এ ধরনের বৈঠক খুব বেশি হয় না। সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক এখন অনন্য উচ্চতায় রয়েছে। এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে কৌশলগত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অর্থায়ন ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।