কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর সন্তান প্রসব, তারপর…

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর সন্তান প্রসব, তারপর…

 বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর সন্তান প্রসব, তারপর...

এমটিনিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে বুধবার (১১ নভেম্বর) বিকালে গৃহবধূকে তালাকনামা পাঠিয়েছেন তার স্বামী (২৫)।

উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫) বিয়ে হয়। ওই তরুণী বিয়ের আগে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিয়ের পর গত ৩১ অক্টোবর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই তরুণী। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। এর জেরে ১১ নভেম্বর তরুণীকে তালাকনামা পাঠান মিরাজ।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তার এ পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এ ঘটনায় আবুল খায়েরের সঙ্গে বিয়ে ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল খায়ের পলাতক রয়েছেন এবং তার পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মিরাজ হোসেন বলেন, বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনায় জড়িত। তাই আমি তাকে তালাক দিয়েছি।

এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারকে নিয়ে রোববার বিকালে তার কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।