কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভিপি সাদিক কায়েম বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ জন শনাক্ত, উপযুক্ত প্রমাণসহ মামলা
জীবনযাপন

রীতিমতো তাণ্ডব চালিয়ে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি মোসাদ্দেকের

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


রীতিমতো তাণ্ডব চালিয়ে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি মোসাদ্দেকের

 রীতিমতো তাণ্ডব চালিয়ে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি মোসাদ্দেকের

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ময়মনসিংহের অভিজ্ঞ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। রাজশাহীর বিপক্ষে খেলেছেন ২২০ রানের ঝলমলে ইনিংস। তার দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ভর করে বড় পুঁজি পেয়েছে ময়মনসিংহ।

সিলেট একাডেমি গ্রাউন্ডে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ১০৪.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৪০ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে ময়মনসিংহ। দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোসাদ্দেক।

মাত্র ২১৫ বল মোকাবিলা করে ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২২০ রান করেন তিনি। ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১০২.৩৩।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মোসাদ্দেকের ১২তম শতক। তবে এই সংস্করণে দীর্ঘদিন ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না তিনি। সর্বশেষ ২০১৮ সালে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন এই অলরাউন্ডার। প্রায় আট বছর পর আবারও সেঞ্চুরি পেলেন তিনি, এবার সেটিকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরিতে।

ময়মনসিংহের ইনিংসে মোসাদ্দেকের পর উল্লেখযোগ্য অবদান রাখেন আরিফুল জনি। ১৬৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মো. আল আমিন জুনিয়র ৩৯, মো. ফাহিম ৩৫ এবং আজিজুল হাকিম রনি করেন ২২ রান।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিহাদ উজ জামান। ময়মনসিংহের তিনটি উইকেট তুলে নেন তিনি। শফিকুল ইসলাম ও মোহর শেখের শিকার দুটি করে উইকেট।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।