কুমিল্লা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাজারে আসছে শাওমির দুই দুর্দান্ত স্মার্টফোন টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ে ছাই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভুলেও যা যা রাখবেন না রাউটারের পাশে ডিসেম্বরে মাঠে থাকার সিদ্ধান্ত বিএনপির সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান ‘বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে’ হামজা গ্রেফতার ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ বাজারে আসছে শাওমির দুই দুর্দান্ত স্মার্টফোন টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ে ছাই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভুলেও যা যা রাখবেন না রাউটারের পাশে ডিসেম্বরে মাঠে থাকার সিদ্ধান্ত বিএনপির সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান ‘বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে’ হামজা গ্রেফতার ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ
জীবনযাপন

সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 hours আগে


সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান

সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান

এমটিনিউজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। যাতে কোনো তৃতীয় পক্ষ পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি।

গত শনিবার ও রোববার পৃথকভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের এমন নির্দেশনা দেন তিনি। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গত শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

বৈঠকে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নেতাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান।

রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলা করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে যতটা সম্ভব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি।

এর আগে একই দিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেও বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়ার বিষয়ে ছাত্রদল নেতাদের সতর্ক করেন তারেক রহমান।

এদিকে রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় তাদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের ভাষ্য, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে। দলের নেতাকর্মীদেরও চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা এবং রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন বিএনপির চেয়ারম্যান।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।