কুমিল্লা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাজারে আসছে শাওমির দুই দুর্দান্ত স্মার্টফোন টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ে ছাই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভুলেও যা যা রাখবেন না রাউটারের পাশে ডিসেম্বরে মাঠে থাকার সিদ্ধান্ত বিএনপির সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান ‘বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে’ হামজা গ্রেফতার ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ বাজারে আসছে শাওমির দুই দুর্দান্ত স্মার্টফোন টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ে ছাই নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভুলেও যা যা রাখবেন না রাউটারের পাশে ডিসেম্বরে মাঠে থাকার সিদ্ধান্ত বিএনপির সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না : তারেক রহমান ‘বাইরে আওয়ামী লীগের লোকজন চিৎকার-চেঁচামেচি করেছে’ হামজা গ্রেফতার ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ
জীবনযাপন

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচির সময়সীমা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনাল।

ইন্দোনেশিয়ার বালিতে আইসিসি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সূচিত অনযায়ী ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এরপর ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনও চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত জুনে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।

আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। খেলোয়াড়দের উন্নয়নের পথ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি তৈরিতেও এটি ভূমিকা রাখবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।