কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ইতালিতে কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 days আগে


ইতালিতে কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর

ইতালিতে কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর

ইতালিতে ২০২৭ সালের কর্মী নিয়োগের আবেদনপত্র পূরণের শেষ সময় ৭ ডিসেম্বর। তবে এই তারিখের পরও সীমিত সময়ের জন্য আবেদনপত্র সম্পূর্ণ ও সংশোধনের সুযোগ পাবেন নিয়োগকর্তারা। এ জন্য ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত আবার খুলবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টাল।

তবে এই সুযোগ সবার জন্য নয়। আগে থেকে যারা আবেদনপত্র পূরণ শুরু করেছেন, শুধু তারাই এই সময়ে প্রয়োজনীয় তথ্য যোগ বা সংশোধন করতে পারবেন। নতুন করে আবেদনপত্র তৈরি করা যাবে না।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে ২৩ অক্টোবর। ৭ ডিসেম্বর বাংলাদেশ সময় ৮ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত নিয়োগকর্তারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এরপর ৮ ডিসেম্বর পোর্টালের ওই অংশ বন্ধ থাকবে।

পরদিন ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ১৪ ডিসেম্বর রাত ১টা পর্যন্ত সীমিত সময়ের জন্য আবার আবেদনপত্র পূরণের ব্যবস্থা চালু হবে। এ সময় অসম্পূর্ণ আবেদন শেষ করা এবং প্রয়োজনীয় তথ্য সংশোধন বা যুক্ত করা যাবে। তবে নতুন আবেদন শুরু করা যাবে না।

আবেদন জমা দেওয়ার দিন আলাদা

আবেদনপত্র পূরণ করলেই আবেদন জমা হয়ে যাবে না। কাজের ধরন অনুযায়ী নির্ধারিত দিনে অনলাইনে আবেদন পাঠাতে হবে। ইতালি সরকার চারটি আলাদা দিন নির্ধারণ করেছে।

১২ জানুয়ারি ২০২৭ কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন জমা নেওয়া হবে। পর্যটন খাতের জন্য দিন নির্ধারণ করা হয়েছে ৯ ফেব্রুয়ারি। অমৌসুমি চাকরির আবেদন জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যার কাজের জন্য ১৮ ফেব্রুয়ারি।

প্রতিটি দিন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে আবেদন জমা শুরু হবে।

আবেদন করবেন নিয়োগকর্তা

ইতালিতে কাজের অনুমতির আবেদন করবেন নিয়োগকর্তা। তিনি নিজে অথবা অনুমোদিত পেশাজীবী ও সংশ্লিষ্ট সংগঠনের সহায়তায় আবেদনপত্র পূরণ ও জমা দিতে পারবেন। বিদেশি কর্মী নিজে সরাসরি এই প্রক্রিয়ায় কাজের অনুমতির আবেদন করতে পারবেন না।

ইতালি সরকারের ২০২৭ সালের কর্মী নিয়োগ পরিকল্পনায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জন মৌসুমি কাজে এবং ৬৫০ জন স্বনিয়োজিত কাজে নিয়োগের সুযোগ পাবেন।

সব আবেদন ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। তবে সংশ্লিষ্ট খাতের জন্য বরাদ্দ থাকা সাপেক্ষে।

সূত্র:

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়

শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়

আবেদনপত্র সংশোধনের সুযোগের বিস্তারিত নির্দেশনা



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।