কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করল জামায়াত

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 days আগে


ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করল জামায়াত

ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করল জামায়াত

এমটিনিউজ ডেস্ক : শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (১৫ নভেম্বর) জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এছাড়া জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি সংগঠনের কর্মী ডা. ইসমাইলের বিরুদ্ধে জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তির সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি জানান, ডা. ইসমাইল সংগঠনের সঙ্গেই ছিলেন। সম্প্রতি জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘাত ও বিরোধ সৃষ্টির মতো গুরুতর অভিযোগ উত্থাপিত হয়। এ অভিযোগে সংগঠন তাকে বহিষ্কার করেছে। এছাড়াও জামায়াতের সব পর্যায়ের নেতা কর্মীদের ডা. ইসমাইলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখতে এবং উক্ত সিদ্ধান্ত অনুসরণের আহ্বান জানানো হয়েছে। 

এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন নিজের ফেসবুকে লেখেন, আমি কখনো জামায়াতের কর্মী ছিলাম না। তবে শুভাকাঙ্ক্ষী ও ইসলামী ছাত্রশিবির করার কথা জানান তিনি।

এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিষ্কার করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে দিতে বলা হয়। 

এছাড়াও একই দিন (১২ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দখলের শঙ্কায় অর্থোপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করেছে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল দখলের শঙ্কায় চেম্বার বন্ধের নোটিশ দেওয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।