কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

‘নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না’

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 days আগে


‘নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না’

‘নেতানিয়াহু আর ১ মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না’

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এমন প্রেক্ষাপটে ইসরাইলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট বলেছেন, নেতানিয়াহু ‘আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’। 

রোববার (১৫ নভেম্বর) ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকট তার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই তীব্র বাক্যবাণ চালান। জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিদের মধ্যে বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা পরই এ মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরার।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য একটি বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এর আগে রোববার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইসরাইলে ২৭ অক্টোবরের নির্বাচনের ঠিক আগের রাতে ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের সদস্যদের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেছিলেন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের একটি ‘কথিত’ গোয়েন্দা সূত্রের সন্ধান দেন। সেই গোয়েন্দা নেতানিয়াহুর দপ্তরের সাবেক কর্মী ছিলেন।

চ্যানেল ১২ জানায়, ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ পুলিশ কর্মকর্তা কোনো পরোয়ানা ছাড়াই রা’আমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। এ সময় ভোট কেনার জন্য ঘুস দেওয়ার সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।

এরপর নির্বাচনের দিনজুড়ে আরব দলগুলোর বিরুদ্ধে প্রচারণা চালান নেতানিয়াহু। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়লাভ করার পর নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তোলেন তিনি।

পরে ‘কথিত’ ওই গোয়েন্দা সূত্রের তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে পুলিশ গ্রেফতারকৃত তিন ব্যক্তিকে ছেড়ে দেয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে ভোটের দিন পাঁচ ফিলিস্তিনি-ইসরাইলি সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কাছে অনুমতি চেয়েছিলেন। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এই ঘটনার তদন্তের আহ্বান জানাচ্ছি এবং প্রকাশিত তথ্যগুলোর বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দেয়ার দাবি করছি।’

অন্যদিকে, আইজেনকটের এই বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘চরম উসকানি’ বলে অভিহিত করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি।

এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন নেতানিয়াহু।

এদিকে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় ঐক্যের সরকার গঠনের জন্য আইজেনকটের প্রতি পুনরায় আহ্বান জানান নেতানিয়াহু। তবে বিরোধীদলীয় নেতা সেই আহ্বানকে ‘ধোঁকাবাজি’ বলে উড়িয়ে দিয়েছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।