কুমিল্লা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস
Uncategorized

ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে

দেশের তৈরি পোশাক খাত, শ্রমিক অসন্তোষ, গ্যাস সংকট এবং ব্যবসায়ীদের ঘাটে ঘাটে চাঁদাবাজি ও ঘুষের হয়রানি নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বর্তমান সরকারের আমলে শব্দের মারপ্যাঁচে দুর্নীতির নাম বদলে ফেলা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখন ঋণখেলাপিকে বলা হয় ‘ঋণগ্রস্ত’, চাঁদাবাজিকে বলা হয় ‘সমঝোতা’ এবং ঘুষকে বলা হচ্ছে ‘উপহার’।

মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস ‘১৯৮৪’-এর উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন তিনি।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে দেশে সমন্বিতভাবে মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে ঢাকা শহরে চারজনের একটি পরিবারের শুধু খাবারের পেছনেই মাসে ১২ থেকে ১৬ হাজার টাকা ব্যয় হয়। অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারিত রয়েছে ১২ হাজার টাকা।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনরা নির্বাচনের আগে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা করার প্রতিশ্রুতি দিলেও এখন মজুরি বোর্ডের বৈঠকই ঠিকমতো হচ্ছে না। দ্রব্যমূল্য ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে শ্রমিকদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

গার্মেন্টস মালিকদের দুরবস্থার চিত্র তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, পোশাকশিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে বন্দর, বন্ড ওয়্যারহাউস, কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ অফিস পার হয়ে কারখানায় নিতে এবং পুনরায় রপ্তানি করতে প্রতিটি ধাপে কর্মকর্তাদের ‘উপহার’ বা ঘুষ দিতে হয়।

এর পাশাপাশি হয়রানি থেকে বাঁচতে সরকারি দলের প্রভাবশালী নেতাদের ‘কনসালট্যান্ট’ হিসেবে নিয়োগ দিয়ে ‘প্রোটেকশন মানি’ বা চাঁদা দিতে হচ্ছে। এমনকি ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পহেলা বৈশাখের মতো সরকারি অনুষ্ঠানেও ইউএনও ও ডিসি অফিসের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে ‘সরকারি চাঁদা’ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

গ্যাস সংকট প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাড়িতে ঘর পুড়ে গেলে এক পক্ষ আলু পুড়িয়ে খায়’—বর্তমান গ্যাস সংকটকে পুঁজি করে ঠিক তেমনই দুর্নীতি চলছে।

তৃতীয় এফএসআরইউ (FSRU) প্রকল্পে ৬ হাজার ৩০০ কোটি টাকা বেশি ব্যয়ের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি যে কীভাবে একজন সংসদ সদস্যের নাতির প্রস্তাবের সঙ্গে এই বাড়তি ব্যয়ের বিষয়টি মিলে যায়।

চলমান অস্থিতিশীলতার পেছনে পতিত আওয়ামী লীগ ও বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের আশ্রয়ে থেকে এবং ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের ৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাকের বাজারের ক্রয়াদেশ (অর্ডার) ভারত ও ভিয়েতনামে চলে যাচ্ছে।

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।