কুমিল্লা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস
জীবনযাপন

ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ইডিটর | প্রকাশিত হয়েছে 55 minutes আগে


ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

এমটিনিউজ ডেস্ক : যশোরের ঝিকরগাছায় দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।

আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না—এমন খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান তার বাবা ইউনুস আলী। সেখানে কোনো কথা না বলেই তিনি প্রধান শিক্ষককে চড়-থাপ্পড় মারতে শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের কক্ষে চেয়ারে বসে ছিলেন। এ সময় হঠাৎ কক্ষে ঢুকে ইউনুস আলী তাকে চড় মারেন। পরে অন্য শিক্ষকেরা এসে তাকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তিকেও কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।