কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, চলছে তাণ্ডব

ইডিটর | প্রকাশিত হয়েছে 5 days আগে


টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, চলছে তাণ্ডব

টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ, চলছে তাণ্ডব

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। 

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। 



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।