কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা আগামীকাল যে ১৭ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জীবনযাপন

গানপাউডারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


গানপাউডারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার

গানপাউডারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার

এমটিনিউজ ডেস্ক : রাজধানীতে নাশকতা ও অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক, একজন ছাত্রলীগ নেতা ও এক যুবলীগ নেত্রী রয়েছেন। তারা হলেন- মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করে ঢাকায় আনা হয়।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকা থেকে মামুন অর রশীদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকা থেকে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে- এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মামুন অর রশীদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক। তার কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানিয়েছেন, রাজধানীসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেন তিনি। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এসব গানপাউডার ঢাকায় নিয়ে আসেন।

এ কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করতেন বলে জানিয়েছে ডিবি।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম আরও বলেন, মেঘলা মিলির মোবাইল ফোন জব্দ করে কয়েকটি ভয়েস রেকর্ড উদ্ধার করা হয়েছে। এসব রেকর্ডে গানপাউডার আনা এবং কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথন রয়েছে। এ ছাড়া গানপাউডারের কার্যকারিতা পরীক্ষার একটি ভিডিও উদ্ধার করা হয়েছে। একটি বাথরুমের ভেতরে বিশেষ পদ্ধতিতে গানপাউডার পরীক্ষা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার তিনজনই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথাও তারা স্বীকার করেছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।