কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কেশম দ্বীপে হামলার জবাবে কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে থাকা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মার্কিন সামরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালানো হয়েছে।

এর আগে বুধবার ভোরে কুয়েতের সামরিক বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন’ দেশের ড্রোন প্রতিহতে করাজ করছে। এর ঠিক পরপরই ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার বিবৃতিটি এল।

কুয়েতি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, কোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা সম্ভবত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণে হয়ে থাকতে পারে। তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো পক্ষ তাৎক্ষণিক মন্তব্য করেনি।

মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে বেশ কয়েকটি হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে ইরানি ড্রোন হামলার নিন্দা জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, কুয়েতে ড্রোন হামলা দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এই হামলা কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের পরিপন্থি।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ক্রমাগত এই ধরনের হামলা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

এইসঙ্গে পাল্টা হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে কুয়েত জানায়, নিজেদের সার্বভৌমত্ব, ভূখণ্ড নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার জন্য প্রয়োজনীয় সবপদক্ষেপ নেয়ার অধিকার তাদের রয়েছে। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, গালফ নিউজ



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।