কুমিল্লা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা এবার যুক্তরাষ্ট্রে সড়কের নাম রাখা হলো ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’ স্বর্ণের দাম কী আরও কমবে? শেখ হাসিনার সমর্থকেরা রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি এবার এক ক্লিকেই মিলবে ভূমিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বেনাপোলে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি, নিরাপত্তা জোরদার আ. লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার গ্রেপ্তার এমপি আমির হামজার চাচা
জীবনযাপন

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 days আগে


স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে বাসাটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে যায়। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় লোকজন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, আমাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোনো আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে একটি তথ্য এসেছিল বাড়িতে আগুন লেগেছে। পরে গাড়ি বের হওয়ার পরে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।