কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর কোন দেশে স্বর্ণের দাম বেশি, বাংলাদেশ নাকি পাকিস্তানে, কত পার্থক্য অবশেষে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ, কত টাকা গোপালগঞ্জে আ.লীগের দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ গুলিবিদ্ধ ছাত্রদলের ৫ নেতাকর্মী, জানুন সর্বশেষ অবস্থা সংঘর্ষ থামাতে গিয়ে জুলাই যোদ্ধার মৃত্যু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এবার এলো বড় সুখবর, যে উদ্যোগ শিক্ষা মন্ত্রণালয়ের আগামীকাল রাজধানীর যে এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ, ৫ জনের অবস্থা গুরুতর
জীবনযাপন

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 days আগে


‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পেট্রলবোমা মেরে আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া ছাড়া দলটির আর কোনো উপায় নেই। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে আতঙ্কিত করা যাবে না।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেল  শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগানে রূপান্তরিত হয়েছে। পেট্রলবোমা মেরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালিয়ে যাওয়া যাবে না।

দেশের মানুষ এসব কর্মকাণ্ড ঘৃণা করে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এগুলো মোকাবিলা করা হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটি এখন প্রায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিয়ন্ত্রিত হওয়ার পর্যায়ে রয়েছে।

 বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাদের নেত্রী বিদেশে বসে এসব কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন। অন্যরাও বিদেশ থেকে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয় নিয়ে কাজ করছে। আইনের দীর্ঘ হাতের মাধ্যমে তাদের ধরা হবে। বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই। তাদের এসব কর্মকাণ্ডের অবসান হবে। বর্তমানে তাদের তৎপরতা বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে সীমিত হয়ে এসেছে। কোথাও পেট্রলবোমা মেরে, কোথাও আগুন জ্বালিয়ে পালিয়ে যাচ্ছে তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ক্ষুদ্র সন্ত্রাসী ও কাপুরুষের কর্মকাণ্ডে দেশের মানুষ কখনো আতঙ্কিত হবে না। বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে, দেশ এমন একটি নতুন রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে, যেখানে সবার জন্য সুযোগ থাকবে।

তিনি আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে গড়ে উঠছে, যে দেশ নিয়ে সবাই গর্ব করতে পারবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের প্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।