কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনযাপন

আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা

ইডিটর | প্রকাশিত হয়েছে 20 minutes আগে


আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা

আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা

এমটিনিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ ও যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শনের পর এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পৌঁছেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় ও দলীয় বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, প্রতিনিধি দলটিতে জাহাঙ্গীর কবির নানক ছাড়াও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরও ৭ থেকে ৮ জন নেতা রয়েছেন। বিকেলে তাদের আগরতলা-আখাউড়া স্থলবন্দর এলাকা ঘুরে দেখার কথা রয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব স্থলবন্দর ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করতে পারেন বলে আলোচনা রয়েছে, আগরতলা-আখাউড়া স্থলবন্দর তার মধ্যে অন্যতম।

এদিকে আওয়ামী লীগ নেতাদের আগরতলা স্থলবন্দরে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে বিকেল ৪টায় বুধবার স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আখাউড়া স্থলবন্দর অভিমুখে অবস্থান করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যেই বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্থলবন্দর এলাকায় জড়ো হয়ে অবস্থান করছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ফ্যাসিস্ট সরকার ২০২৪ এর ৫ আগস্টের পর ভারতে পালিয়ে গিয়েছে। আমরা ইতোমধ্যে খবর পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। যেকোনো একটি প্রবেশপথ দিয়ে নাশকতা করার জন্য তারা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্ব প্রবেশ করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের নেতাকর্মীরা সীমান্তে অবস্থান করছেন। যাতে অবৈধভাবে কেউ প্রবেশ করে নাশকতা না করতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।