কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জীবনযাপন

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত

ইডিটর | প্রকাশিত হয়েছে 33 minutes আগে


বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত

বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত

এমটিনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ঘাসের জমিতে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে টমাস (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগ নেতা ছিলেন।  

পুলিশ জানায়, আজ বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী দেখেন একজন নিহত হয়ে পড়ে আছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে পড়েছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলমান আছে।

তিনি বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশে এই বোমা তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান আছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।