কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির বড় সুখবর পোশাকশ্রমিকদের জন্য, নিম্নতম মজুরি যত টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত তুরস্কের সামরিক হেলিকপ্টার, পাঁচজনের মৃত্যু জানেন মোস্তাফিজের জন্য এবার আইপিএল থেকে কী খবর এলো? পরপর ছয় রাউন্ড গুলি, নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবাসিক হোটেল থেকে এবার আটক সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির বড় সুখবর পোশাকশ্রমিকদের জন্য, নিম্নতম মজুরি যত টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত ১২ দিনের ব্যবধানে ফের বিধ্বস্ত তুরস্কের সামরিক হেলিকপ্টার, পাঁচজনের মৃত্যু জানেন মোস্তাফিজের জন্য এবার আইপিএল থেকে কী খবর এলো? পরপর ছয় রাউন্ড গুলি, নিহত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবাসিক হোটেল থেকে এবার আটক সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই এলোপাতাড়ি গুলি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু
জীবনযাপন

আবাসিক হোটেল থেকে এবার আটক সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই

ইডিটর | প্রকাশিত হয়েছে 45 minutes আগে


আবাসিক হোটেল থেকে এবার আটক সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই

আবাসিক হোটেল থেকে এবার আটক সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই

এমটিনিউজ ডেস্ক : সিলেটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের আটক করা হয়। আটক অন্যজন হলেন বদির সহযোগী টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে পুলিশ  নগরীর জল্লার পাড়ে অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটিকে ঘিরে রাখে। তাদের পরিচয় নিশ্চিত হতেই প্রায় ৫ ঘণ্টা সময় অতিবাহিত হয়। ভোর ৫টার দিকে এই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। 

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার সকালে নারী পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলে উঠেন।

অভিযান শেষে সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিল এই হোটেলে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের লোক অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরবর্তিতে পুরো হোটেলে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে এই চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের আটক করা হয়। 

তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।