কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ
জীবনযাপন

এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে

ইডিটর | প্রকাশিত হয়েছে 28 minutes আগে


এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে

এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে

এমটিনিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর ২৩০ থেকে বাড়িয়ে ৪০০ করার প্রস্তাব নিয়ে আলোচনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় পরীক্ষার নতুন নম্বরবণ্টন নিয়ে আলোচনা হয়।

সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব উঠে আসে। সে অনুযায়ী তিন ধাপে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বর্তমানে শিক্ষক নিয়োগের প্রাথমিক পর্যায়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের পরীক্ষার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা নির্ধারণ এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও আলোচনা হয়। এসব বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।