আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল

আসলেই কী ৮ নভেম্বর সরকারি ছুটি? যা জানা গেল

এমটিনিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে আগামী ৮ নভেম্বর রবিবার সরকারি ছুটি কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, আগামী ৮ নভেম্বর কোনো সাধারণ বা নির্বাহী আদেশের সরকারি ছুটি নয়।
দিনটি স্বাভাবিক কার্যদিবস হিসেবেই গণ্য হবে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৮ নভেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘শ্যামা পূজা’ উপলক্ষে ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত রয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনো সাধারণ সরকারি ছুটি না থাকলেও সংশ্লিষ্ট ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। তবে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর রবিবার শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আগামীকাল রবিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।