গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, কী হচ্ছে গোপালগঞ্জে, নেপথ্যে চার মূলহোতা

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য, কী হচ্ছে গোপালগঞ্জে, নেপথ্যে চার মূলহোতা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রত্যক্ষ ইন্ধনে দেশজুড়ে চলছে গোপন নাশকতা, যার আঁচ সবচেয়ে বেশি লেগেছে গোপালগঞ্জে। সম্প্রতি গোয়েন্দা তথ্যে চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা চার মূলহোতাসহ ২৩ জন প্রভাবশালী নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের আড়ালে সীমান্ত পেরিয়ে দেশে আসছে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক, আর এতে বিপুল অর্থ ঢালছেন প্রভাবশালী কিছু ব্যবসায়ী। এরই ধারাবাহিকতায় শনি রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত দলটি।
এ তাণ্ডবে পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপি কার্যালয় থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরবাড়ি ও গ্রামীণ ব্যাংক অফিস। ভাঙচুর করা হয়েছে পুলিশের এপিসি ও জুলাই স্মৃতিস্তম্ভ। এমনকি হামলা থেকে রেহাই পাননি মামলার বাদী পুলিশ কর্মকর্তাও। দফায় দফায় ককটেল বিস্ফোরণ আর সড়ক অবরোধে সারাদিন ত্রাসের রাজত্ব কায়েম ছিল পুরো জেলায়।
দেশজুড়ে নাশকতার নেপথ্যে রয়েছেন কয়েকজন সাবেক মন্ত্রী, সংসদ-সদস্য ও শীর্ষ প্রভাবশালী ব্যবসায়ী। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ৪ মাস্টারমাইন্ডসহ ২৩ জন শীর্ষ ও মধ্যম সারির নেতাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বাহিনীর সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানায়, দেশের ছয়টি সীমান্ত রুট ব্যবহার করে প্রভাবশালী কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধ বিস্ফোরক ও অস্ত্র দেশে প্রবেশ করছে। আর নাশকতামূলক ভয়ংকর কর্মকাণ্ড চালাতে অর্থায়ন করছে কিছু পোশাক কারখানা মালিক ও প্রভাবশালী ব্যবসায়ী।
এছাড়া জনমনে আতঙ্ক তৈরি করতে সাম্প্রতিক সময়ে যেসব ককটেল নিক্ষেপ করা হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে দুর্গম চরাঞ্চলে। অপরদিকে রাজধানীর পাঁচটি বিশেষ স্পট থেকে বিস্ফোরক ও অর্থ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে গোয়েন্দারা জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রোববার যুগান্তরকে বলেন, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা কেউই পার পাবে না। ইতোমধ্যে বেশকিছু দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চলমান অভিযান কঠোর থেকে আরও কঠোর হবে।
লগি-বৈঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র হাতে গোপালগঞ্জে দিনভর সশস্ত্র মহড়া ও তাণ্ডব চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ও টুঙ্গিপাড়ায় চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি-যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংক অফিস। ভাঙচুর করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। এছাড়া পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। দফায় দফায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণে দিনভর পুরো জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে রোববার জরুরি ভিত্তিতে গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি করেছে সরকার। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলাজুড়ে মোতায়েন করা হয়েছে বিজিবি। তবে দিনভর এত তাণ্ডব চললেও পুলিশের দাবি ভিন্ন। ঢাকা রেঞ্জের ডিআইজি জানিয়েছেন, কোথাও কোনো ভাঙচুর বা নাশকতার ঘটনা ঘটেনি।
এর আগে শনিবার রাতেই উত্তপ্ত হয়ে ওঠে টুঙ্গিপাড়া। রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত খালেক বাজারের কয়েকটি দোকান, কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়, নিলফা বাজারে বিএনপির কার্যালয় এবং বর্ণি বাজারে যুবদল নেতার ব্যক্তিগত কার্যালয়ে চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; আহত হন বিএনপির দু-তিনজন নেতাকর্মী। সূত্র : যুগান্তর
Gopalgonj shows and prooven that BNP, NCP, Jamat along with Govt. itself defeated Morraly, Physically, Logically. Awami League is enough for all. So Govt should lift the illegal BAN on Awami League as early as possible., Otherwise Everything will be declared Illegal by Awami League. Think-Tank should Think this matter positively, Logically and Seriously.