কুমিল্লা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস ছেলে পরীক্ষায় ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতার মৃত্যু ঘু‘ষকে এখন উপহার আর চাঁ‘দাবা‘জিকে সমঝোতা বলা হয়: এমপি হাসনাত মোটরযান চালকদের জন্য কঠোর বার্তা ফেনীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ মোহাম্মদপুরে পুলিশের ডিসি অফিসসহ ৫ স্থানে ককটেল হামলা টুঙ্গিপাড়া থানায় আগুন, নিরাপত্তার কারণে যেতে পারছে না ফায়ার সার্ভিস
Uncategorized

রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে

রাজধানীর বনানীতে পুলিশ বক্সে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

এদিকে রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুনের পর পল্লবীতে আরেকটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার রাত পৌনে ৯টায় পল্লবী সিরামিক্স রোডে ’মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

জালাল উদ্দিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নেওয়া হয়েছে।’

এর আগে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।