কুমিল্লা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ কোন দেশে স্বর্ণের দাম বেশি, ভারত নাকি বাংলাদেশে? তাহলে জানুন এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি : প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্রেকিং নিউজ : নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত শামীম ওসমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা রিপনের নেতৃত্বে গোপালগঞ্জের এমপি বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগ কোন দেশে স্বর্ণের দাম বেশি, ভারত নাকি বাংলাদেশে? তাহলে জানুন এত মানুষ হত্যা ও নির্যাতনের পরও দলটির চরিত্রের কোনো পরিবর্তন হয়নি : প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা
Uncategorized

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপাল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 hours আগে

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় থানার পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে যান। তখন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়ায় মোসলেম আলী নামের এক এসআইকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলার বাদী।

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।