কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি
জীবনযাপন

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ

ইডিটর | প্রকাশিত হয়েছে 13 minutes আগে


কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ

কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ

এমটিনিউজ ডেস্ক : কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কোনো অগ্নিকাণ্ড বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ কাপড়ে ঢেকে কয়েকজন ব্যক্তি দুদক কার্যালয়ের বারান্দায় পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। বোমা নিক্ষেপের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত। তবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ঘটনার পর নগুয়া এলাকা ছাড়াও শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সরকারি অফিস ও আদালত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

দুদক কিশোরগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, রাত ১১টার দিকে দুদক কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এগুলো গ্রিলের ফাঁক দিয়ে বারান্দা পর্যন্ত আসে। বারান্দায় আগুন ধরে কতক্ষণ পর নিভে যায়। তবে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে বটতলা এলাকা থেকে টহলরত পুলিশ আসে। পরে খবর দেওয়া হলে সদর থানার ওসি এবং অন্য পুলিশ কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।