কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ বাংলাদেশে ফিরলেই হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে; রয়টার্সকে শামা ওবায়েদ প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা’ এবার গোপালগঞ্জে পাল্টা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করল বিএনপি যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ
জীবনযাপন

প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি

ইডিটর | প্রকাশিত হয়েছে 13 minutes আগে


প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি

প্রধানমন্ত্রীর কাছে যে দাবি জানাল এনসিপি

এমটিনিউজ ডেস্ক : সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ আখ্যা দিয়ে এ কমিটি বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা বৈঠকে বসেছিলাম। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, কীভাবে দেশের এ পরিস্থিতির উত্তরণ ঘটানো সম্ভব, একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।

এ ছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।

তিনি আরও বলেন, এর আগে সংসদেও সেটা প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে, বর্তমান পরিস্থিতি আসলে একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭ থেকে ৮ মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

নাহিদ বলেন, যেকোনো ধরনের ঐক্যে জুলাই, সংস্কার ও বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ফলে এই ঐক্যের প্রক্রিয়ায় যাতে সংস্কার একটি অ্যাজেন্ডা হয়। সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানিয়েছি।

নাহিদ আরও বলেন, একদলীয় যে সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। আহ্বান জানিয়েছি, যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমরা বলেছি, বাংলাদেশে এই যে ফ্যাসিবাদবিরোধী লড়াইটা, আমরা জুলাই গণভুথানে করেছিলাম, এই লড়াইটা আমাদের এখনো করতে হচ্ছে। এই লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষ বনাম বিপক্ষ। ফলে আমরা যদি গণতন্ত্রকে শক্তিশালী করতে না পারি, আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে না পারি, টেকসই করতে না পারি, তাহলে জনগণের আস্থা অর্জন আমরা করতে পারব না। দেশে অর্থনৈতিক বিনিয়োগ আসবে না। ফলে এই কারণে সংস্কারটা অত্যন্ত জরুরি একটা বিষয়।

নাহিদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে ভারতের কাছে বাংলাদেশের বার্তা যেন কঠোরভাবে পৌঁছায় এবং আমরা যেন ন্যায্য পানির হিস্যা আদায় করে নিতে পারি—এ বিষয়ে সরকার যেন কোনো ধরনের কম্প্রমাইজ না করে চুক্তিতে।

শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী ছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, তাকে দেশে এনে তার রায় কার্যকর করার জন্য যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছি।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে ও গণহত্যাকারী দলকে তার ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশ বিরোধী কার্যক্রম করার জন্য, সন্ত্রাসটি কার্যক্রম করার জন্য। ফলে এই বিষয়টাকে শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি, এনসিপির বিষয় না। বরং এটা এখন ভূরাজনৈতিক জায়গায় গিয়েছে। আমাদের খুবই স্পষ্টভাবে মনে রাখতে হবে যে, এখন লড়াইটা আওয়ামী লীগের সঙ্গে নয়, আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। এখন ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। কারণ ভারত আওয়ামী লীগ এবং এ দেশীয় অ্যাসেটকে ব্যবহার করে সীমান্তের ওপার এবং ভেতর থেকে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। ফলে ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টা আমরা তুলে ধরেছি, যাতে তাদের রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

আমরা গতকাল দেখেছি, ওপারে সীমান্তের কাছেই হিন্দুত্ববাদী সংগঠন একটি সমাবেশ হয়েছে। সেখানে বাংলাদেশ বিরোধী সমাবেশ করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এরকম মিথ্যা বক্তব্য প্রচার করার চেষ্টা করছে। যেই সমাবেশে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতা আবার যুক্ত হয়েছে। গ্লোবালি এটা একটা মিস ইনফরমেশন ক্যাম্পেইন, তারা বাংলাদেশের বিরুদ্ধে চালানোর চেষ্টা করছে যে, এদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কিন্তু বাস্তবতা যদি দেখি সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হচ্ছে ভারতে। আসাম, দিল্লি, পশ্চিমবঙ্গ সেখানে মুসলমানদের ওপরে নির্যাতন করা হচ্ছে। দলিতদের ওপর নির্যাতন করা হচ্ছে। ফলে ভারত এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবেও আমরা বলতে পারি। এই তথ্যগুলো আমাদেরকেও গ্লোবালি তুলে ধরতে হবে।

নাহিদের অভিযোগ, বাংলাদেশে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছে। সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। সরকারের অতীতের কিছু ভুল ত্রুটি ছিল। যার কারণে কিন্তু আজকের এই পরিস্থিতি হয়েছে। ফলে তাদের দায়িত্ব বেশি। আমরা আমাদের জায়গা থেকে একটা রাজনৈতিক দল হিসেবে সুপারিশ জানিয়েছি।

আপনাদের আহ্বানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কি সাড়া দিয়েছেন কি-না বা কি ধরনের আশ্বস্ত করেছেন এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, হ্যাঁ, উনারা বলছেন, এগুলো বিবেচনা করতে আলোচনা জারি রাখতে চান।

বৈঠক নিয়ে সন্তুষ্ট কি-না ও আওয়ামী লীগ প্রশ্নে আগামী দিনে আপনাদের একসঙ্গে এক প্লাটফর্মে দেখা যাবে কি-না জানতে চাইলে নাহিদ বলেন, আমি মনে হয় খুব পরিষ্কার করেছি। আমাদের খুবই নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তা। এই প্রশ্নে এনসিপির জায়গা থেকে লড়াই করে যাবে। আমরা সেই লড়াইয়ে বর্তমান সরকার প্রধানকে আহ্বান জানিয়েছি। সেই ভিত্তিতে জাতীয় ঐক্য হলে আমরা সেখানে আছি। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জন্ম। সে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও না থাকে, সরকার না থাকে, আমরা আমাদের সেই লড়াই চালিয়ে যাব। সরকারের দিকে তাকিয়ে থাকবো না। 

তিনি আরও বলেন, আর বৈঠকে সন্তুষ্টির প্রশ্নে বলতে পারি যে, বৈঠকের পরে এটা কি শুধুই আলোচনা নাকি এটার কোনো অ্যাকশন আমরা দেখতে পারবো? এটার ওপর নির্ভর করবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।