এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির

এবার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিল ছাত্রশিবির

এমটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, হালিশহর থানা ছাত্রশিবিরের নেতাকর্মীরা পোস্টার লাগানোর সময় ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য ০
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।