কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ
জীবনযাপন

আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের

ইডিটর | প্রকাশিত হয়েছে 20 minutes আগে


আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের

আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের

এমটিনিউজ ডেস্ক : গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় পেট্রলবোমা হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের দায়ী করে দলটিকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা লেখেন নাহিদ ইসলাম।

পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে বলে উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আন্তর্জাতিকভাবে ‘গরিবের ব্যাংক’ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। এ বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি হচ্ছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশ সরকারের। অধ্যাপক ইউনূস ব্যাংকটি প্রতিষ্ঠা করেছেন এবং এর কার্যক্রমের ভিত্তি তৈরি করেছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ব্যাংকটিকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

এসব হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার বিষয়টিও তুলে ধরেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বারবার অগ্নিসংযোগের ঘটনা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির কর্মীরা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং ভারতের মাটি থেকে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এই আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আওয়ামী লীগের কর্মকাণ্ডের নিন্দা জানানো এবং দলটির মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো স্বীকার করার আহ্বান জানান নাহিদ। একই সঙ্গে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানান তিনি। পোস্টে জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের বরাত দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে শেষ হওয়া গণ-অভ্যুত্থানে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।