কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
৪৬ হাজার টাকায় বিক্রি হলো একটি কাতল মাছ ভালো নেই কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ, অবস্থা জটিল নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! ৪৬ হাজার টাকায় বিক্রি হলো একটি কাতল মাছ ভালো নেই কিংবদন্তি অভিনেতা মামুনুর রশীদ, অবস্থা জটিল নিষিদ্ধ আ. লীগের জেলা সাংগঠনিক সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা!
জীবনযাপন

৪৬ হাজার টাকায় বিক্রি হলো একটি কাতল মাছ

ইডিটর | প্রকাশিত হয়েছে 17 minutes আগে


৪৬ হাজার টাকায় বিক্রি হলো একটি কাতল মাছ

৪৬ হাজার টাকায় বিক্রি হলো একটি কাতল মাছ

এমটিনিউজ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল এক কাতল মাছ। মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। জেলে ওসমান কাজী ও জামাল কাজী তাদের সহযোগীদের নিয়ে মাছটি শিকার করেন।

জেলেরা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান তারা। রাতে নদীতে জাল ফেলে দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো মাছ পাননি। পরে বুধবার ভোরে হঠাৎ জালে বড় ধরনের টান অনুভব করেন তারা। বড় মাছ আটকা পড়েছে বুঝতে পেরে সবাই মিলে জাল টেনে তোলেন। এ সময় জালে বিশাল আকৃতির কাতল মাছটি দেখতে পান। বড় মাছটি পেয়ে আনন্দিত হন জেলেরা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বুধবার ভোরে জেলেরা মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তিনি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি বিক্রি করে দেন।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদীতে বড় আকারের মাছ পাওয়া নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের ইতিবাচক দিক। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে মৎস্য সংরক্ষণ আইন মেনে চলতে হবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।