কুমিল্লা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সাত উইকেট, ১৪৯ বছরের ইতিহাসে অবিস্মরণীয় এক কীর্তি বাসা ভাড়া নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য বড় সুখবর রাজধানীর পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার নতুন চমক নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম একই ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সাত উইকেট, ১৪৯ বছরের ইতিহাসে অবিস্মরণীয় এক কীর্তি বাসা ভাড়া নিয়ে গার্মেন্টস শ্রমিকদের জন্য বড় সুখবর রাজধানীর পুরান ঢাকায় বহুতল ভবনে আগুন ‘ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন না’ সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
জীবনযাপন

রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে

ইডিটর | প্রকাশিত হয়েছে 10 minutes আগে


রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে

রেজা কিবরিয়া পেলেন এক নতুন দায়িত্বে

এমটিনিউজ ডেস্ক : চার সদস্যের সাব-কমিটি গঠন করেছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। শিক্ষা খাতের বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে এই কমিটি গঠন করা হয়। প্রতিটি অভিযোগ তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে মূল কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই সাব-কমিটিকে।

সংসদ সচিবালয়ের কমিটি শাখা-২ থেকে গতকাল বুধবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোহাম্মদ কাউছার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। 

সংসদের কার্যপ্রণালি-বিধির ১৯৬ বিধি অনুযায়ী এ সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়াকে। কমিটির অন্য সদস্যরা হলেন- সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়- শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, পরিদপ্তর, আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগ, অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো তদন্ত করবে সাব-কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ মূল কমিটিতে প্রতিবেদন জমা দেবে তারা।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।