কুমিল্লা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
RSS
শিরোনাম
জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সংঘর্ষ চলছে সিসিটিভিতে নতুন মোড়, সেই রাতে তরুণীর সাথে দেড় ঘণ্টা যেখানে ছিলেন তাহসিফ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী পুলিশ কর্মকর্তা হারুন বরখাস্ত এবারও দেশ সেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ সবচেয়ে বেশি ফেল যে দুই বিষয়ে
জীবনযাপন

যে দলের সঙ্গে চুক্তি হতে পারে লিওনেল মেসির

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


যে দলের সঙ্গে চুক্তি হতে পারে লিওনেল মেসির

যে দলের সঙ্গে চুক্তি হতে পারে লিওনেল মেসির

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে দেশের দর্শকদের সামনে শেষবার আর্জেন্টিনা জার্সি পরেছিলেন তিনি। কিন্তু আবারও দেশে ফিরতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। স্বদেশী ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ তাদের অ্যাকাডেমির সাবেক ছাত্রকে ফেরাতে জোর তৎপরতা চালাচ্ছে।

মেসির জন্মস্থান রোজারিওর এক স্থানীয় সাংবাদিক গঞ্জালো কালভিজিওনির তথ্য অনুযায়ী, ওল্ডবয়েজে ফেরার এত কাছাকাছি কখনও আসেননি। এস্তাদিও ৩ পর কাদেজা ৩ রোজারিও-কে তিনি বলেন, ‘মেসির নিউওয়েলস ওল্ড বয়েজে ফেরার বর্তমান সম্ভাবনা আগে কখনও তৈরি হয়নি। ২০২৭ সালের জানুয়ারিতে তার সঙ্গে চুক্তির আশা করছে ক্লাব।’

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৮ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। তাতে করে এই দলবদল হওয়ার সম্ভাবনা আপাতত ক্ষীণ। তবে দেশের মাটিতে খেলে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্যারিয়ার শেষ করার ইচ্ছা পোষণ করলে তা অসম্ভব নয়। 

১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত ওল্ড বয়েজের যুব দলের হয়ে খেলেছেন মেসি। তারপর বার্সেলোনার একাডেমিতে যোগ দেন তিনি। ২৫ বছর পর সেই ক্লাবের প্রথম দলের জার্সি পরার সম্ভাবনা দর্শক-সমর্থকদের মধ্যে আলোড়ন তৈরি করছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।