কুমিল্লা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কেন কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি টাবু? এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে এবার নয়া উদ্যোগ যুক্তরাষ্ট্রে হলো এমন এক ইতিহাস যা ৯৬ বছরেও দেখা যায়নি এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে কেন কখনো বিয়ের সিদ্ধান্ত নেননি টাবু? এনআইডি সংশোধনে জালিয়াতি ঠেকাতে এবার নয়া উদ্যোগ যুক্তরাষ্ট্রে হলো এমন এক ইতিহাস যা ৯৬ বছরেও দেখা যায়নি এ বছর কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা বেতন কাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের জন্য বড় সুখবর, নেওয়া হয়েছে যে সিদ্ধান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ রূপায়ন গ্রুপে
জীবনযাপন

জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 hour আগে


জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা

জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা

এমটিনিউজ ডেস্ক : তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পরিশোধের সময় নতুন মজুরি অনুযায়ী বাড়তি টাকা পাবেন শ্রমিকরা। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে বেলা ১১টা ২৫ মিনিটে সভা শুরু হয়।

বাবুল আখতার বলেন, আজকের সভায় আমরা শ্রমিকদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব ও আলোচনা করেছি। মালিকপক্ষের প্রতিনিধিও একমত হয়েছেন, নতুন মজুরি ডিসেম্বরের ১ তারিখ থেকে কার্যকর হবে। জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতন দেওয়ার সময় শ্রমিকরা নতুন মজুরি অনুযায়ী বর্ধিত বেতন পাবেন। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

তিনি বলেন, মজুরি নির্ধারণের দায়িত্ব সরকারের নিম্নতম মজুরি বোর্ড ও শ্রম মন্ত্রণালয়ের। কারখানায় উৎপাদন বন্ধ রেখে আন্দোলন করলেই কোনো একক মালিকের পক্ষে নিম্নতম মজুরি নির্ধারণ করা সম্ভব নয়। তাই শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

বাবুল আখতার বলেন, শ্রমিকদের মজুরি ছাড়াও নানা ধরনের সমস্যা রয়েছে। শ্রম আইন বাস্তবায়ন না হওয়া, ট্রেড ইউনিয়ন করতে না পারা, ছুটি না পাওয়া এবং শ্রমিকদের বিভিন্ন অভিযোগ ও বঞ্চনা দীর্ঘদিনের। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

শ্রমিকদের মজুরির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন অঙ্কের মজুরির প্রস্তাব দিয়েছে। কেউ ৩০ হাজার টাকা, কেউ ২৭ হাজার টাকা, আবার কেউ ডলারের হিসাবে মজুরি দাবি করেছে। তবে সব শ্রমিক ফেডারেশন একসঙ্গে বসে একটি সমন্বিত দাবি তৈরি করে পরবর্তী সভায় বোর্ডের কাছে উপস্থাপনের চেষ্টা করবে।

বোর্ডের নিরপেক্ষ সদস্যের কাছেও শ্রমিকদের জন্য একটি যৌক্তিক মজুরির প্রস্তাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান বাবুল আখতার। তিনি বলেন, মালিক, শ্রমিক ও নিরপেক্ষ সদস্যের প্রস্তাব পর্যালোচনা করে বোর্ড সুপারিশ তৈরি করবে। পরে তা শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার সেই সুপারিশ বিবেচনা করে গেজেট প্রকাশ করবে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।